কুলাউড়া প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৬ ২৩:৪০

সৌদি আরবে দুর্ঘটনায় কুলাউড়ার জাহাঙ্গীরের মৃত্যু

সৌদি আরবে মর্মান্তিক দূর্ঘটনায় জাহাঙ্গীর আহমদ (৩৩) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ৬ মার্চ রোববার জেদ্দা শহরে একটি সৌদি ক্যাবল কোম্পানীর ফেক্টরীতে কর্মরত অবস্থায় এ দূর্ঘটনাটি ঘটে। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মধু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ মার্চ রোববার তাঁরা জাহাঙ্গীরের সহকর্মীদের কাছ থেকে মোবাইলে দুর্ঘটনার খবর পান। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। মরদেহ দেশে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই মো. কামরুল ইসলাম সাতির ও শ্যালক ইমরান হোসেন সোমবার রাত ১০টায় মোবাইলে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতেন। তিনি সেখানে সৌদি ক্যাবল নামে একটি কোম্পানীতে কর্মী হিসেবে কাজ করতেন। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সৌদির জেদ্দায় অবস্থিত সৌদি ক্যাবল কোম্পানীর ফ্যাক্টরির দোতলায় ক্যাবল লাইন টানার সময় টিনের ছাদ থেকে ফ্যাক্টরি মেশিনের ওপর পড়ে গেলে শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত