২৬ মার্চ, ২০১৬ ০১:৩১
বাংলাদেশের স্বাধীনতা দিবসে জগন্নাথপুরে রাতের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ও এক মিনিট নীরবতা পালন করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
শুরুতেই জগন্নাথপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় পর উপজেলা প্রশাসন,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা নবীন লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা জাতীয় পার্টি, নন-গেজেটেড সরকারি কর্মচারী ক্লাব, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, উপজেলা সাবরেজিষ্টারী অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন,উপজেলা ভূমি অফিসার বিশ্বজিৎ কুমার পাল, জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন, উপজেলা পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, প্যানেল মেয়র শফিকুল ইসলাম, কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন মুন্না ও দেলাওয়ার হুসাইন, ফিরোজ আলী সহ প্রচার সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মুজিবুর রহমান মুজিব সাংস্কৃতিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, ইব্রাহীম আলী পৌর উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির সভাপতি শাহ সায়েদ আহমদ, সাধারণ সম্পাদক রুমেন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ, আরও উপস্থিত ছিলেন সাফরোজ ইসলাম মুন্না, আব্দুল মুকিত, মঞ্জুরুল আলম, সায়মন হোসেন ও জেপিনিউজ২৪.কমের বার্তা সম্পাদক এম ডি মুন্না।
আপনার মন্তব্য