সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৬ ২২:০৪

স্বাধীনতা দিবসে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেছেন, একটি ষড়যন্ত্রকারী মহল স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিভিন্ন ভাবে অপপ্রচাারে করছে। মহান স্বাধীনতার ঘোষক স্বপ্নময় বাংলাদেশের রূপকার মহান মুক্তিযোদ্ধের স্বাধীনতার ঘোষনা দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমার বীর উত্তম বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে স্বাধীন বাংলাদেশে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে উদ্ভদ্ধ করেছিলেন। সেই মহান নেতা জিয়াউর রহমার বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

তিনি আরো বলেন, আজ বাংলাদেশের গণতন্ত্র স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্র পূর্ণরায় প্রতিষ্ঠা করার লক্ষে দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবন্ধ আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে আহবান জানান।

তিনি শনিবার সিলেট মহানগর বিএনপির জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য এ কে এম আহাদুস সামাদ, হুমায়ুন কবির শাহীন, এমদাদ হোসেন চৌধুরী, মুফতি বদরুনুর সায়েক, আব্দুর রহিম, মাহবুব চৌধুরী, মুকুল মুর্শেদ, আব্দুল জব্বার তুতু, বিএনপি নেতা আশরাফ গাজী, আফজল উদ্দিন, শ্রমিক দল সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ মামুন, ২৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ১৯ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, ২৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, ১৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মজনু, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নজীব হোসেন, ছাত্রদল নেতা লোকমান আহমদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল শুকুর, আবুল কালাম, কাজী নাইমুল আলম, পারভেজ আহমদ, কয়েছ আহমদ সাগর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহবুব আহমদ চৌধুরী, আব্দুল মালেক, মখলিছ মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহানগর বিএনপি নেতা ডা. আশরাফ আলী।

আপনার মন্তব্য

আলোচিত