ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ, ২০১৬ ২১:৪৯

নগরীতে শিক্ষক কর্মচারী সমাবেশ ও মানবন্ধন

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে চলতি মার্চ মাসেই বকেয়াসহ বেতন ভাতা প্রদানের দাবিতে শিক্ষক কর্মচারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

রোববার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ক্ষোভ জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ও সরকারের পদস্থ ব্যক্তিবর্গের একাধিকবার ঘোষণা স্বত্ত্বেও এখনো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নতুন পে স্কেলে বেতন ভাত পান নি।

তারা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের পেটে লাথি মারলে জাতির মঙ্গল হবে না। শিক্ষক নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবী জানিয়ে বলেন, মার্চ মাস থেকেই বকেয়াসহ বেতন ভাতা প্রদান করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে ছাড়বে। এমনকি আগামী এইচ.এস.সি পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে শিক্ষকরা সরে দাঁড়াতে বাধ্য হবে।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক এম এ আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা সেক্রেটারী অধ্যাপক এম এ বায়েছ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম মারুফ, বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ এ.কে.এম সিফত আলী, সেক্রেটারী এম. নুরুল ইসলাম আশুক, বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি হাসানুজ্জামান চৌধুরী, অধ্যাপক সাঈদুর রহমান, অধ্যাপক জামাল উদ্দিন, মো. সালেহ উদ্দিন, অধ্যাপক মঈন ইউ আহমদ, মো. মহি উদ্দিন, মো. কমর উদ্দিন, মো. আলিম উদ্দিন, মো. শফিক আহমদ, মো. ফারুক আহমদ, মো. আব্বাছ আলী, বিশ্বজিৎ দে, খয়ের আহমদ, শুভ্রাদ্র তালুকদার, রোমানা সুলতানা, তাছলিমা বিলকিছ, শিরিনা বেগম, ইলিয়াছুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহিদ মিনার থেকে কোর্ট পয়েন্ট হয়ে পূণরায় শহিদ মিনারে এসে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত