২৭ মার্চ, ২০১৬ ২১:৫৩
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আসন্ন ২৩ এপ্রিল ৩য় দফার ইউপি নির্বাচনে কুলাউড়ার ৭ ইউনিয়নের মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ মার্চ রোববার বিকেলে ৫ টা পর্যন্ত ৩৮ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছেন।
এদরে মধ্যে বিএনপি মনোনীত ৭ জন,বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৭ জন,আওয়ামীলীগের মনোনীত ৭ জন,আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র ২জন, জামায়াত ইসলামী’র ১ জনসহ স্বতন্ত্র প্রার্থী ৪ জন ও জাতীয়পার্টি (এরশাদ) মনোনীত ৫ জনসহ মোট ৩৮ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২৬২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
এদিকে এবারই প্রথম কুলাউড়ায় ইউপি নির্বাচনে নারী প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ভুকশিমইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমান মনির, জামায়াত সমর্থক স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপি নেতা মানিক মিয়া, জাপার (এরশাদ) আব্দুল আজিজ, কাদিপুর ইউনিয়নে বিএনপির হাবিবুর রহমান ছালাম, আওয়ামীলীগের প্রবাসী সেলিম আহমদ, জাসদের আলমগীর আলম শাহান, জাপা (এরশাদ) সৈয়দ কৌশিক হোসেন, স্বতন্ত্র জিয়াউল হক মুহিত, আ’লীগের বিদ্রোহী মানিক মিয়া, বিএনপির বিদ্রোহী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, স্বতন্ত্র ছালিক আহমদ নিলয়, স্বতন্ত্র এমদাদ হোসেন, রাউৎগাও ইউনিয়নে বিএনপির বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বিএনপির আব্দুল মুহিত সুহেল, আওয়ামীলীগের আকবর হোসেন সোহাগ, স্বতন্ত্র এনামুল হক মাহতাব, বরমচাল ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান,আ’লীগ বিদ্রোহী মো.জামাল হোসেন, বিএনপির আব্দুল মোক্তাদির মুক্তার, বিএনপির বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান।
কুলাউড়া সদর ইউনিয়নে আওয়ামীলীগের লুৎফুর রহমান চৌধুরী, বিএনপির আবু সুফিয়ান,বিএনপির বিদ্রোহী জুবের আহমদ খান, স্বতন্ত্র আকমল হোসেন শুভ ,স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শাহজানের স্ত্রী নার্গিস আক্তার বুবলি, জাপার (এরশাদ) সৈয়দ আব্দুল আজিজ ফুল মিয়া, জয়চন্ডি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি কমর উদ্দিন আহমদ কমরু, আওয়ামীলীগের আব্দুর রব মাহবুব, বিএনপির হাজী রুমেল খান, স্বতন্ত্র আব্দুল জলিল এবং ব্রাহ্মণবাজার ইউনিয়নে বিএনপির বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, আওয়ামীলীগের মমদুদ হোসেন, বিএনপির প্রার্থী বদরুল হোসেন খান, আ’লীগের বিদ্রোহী মুহিবুর রহমান, জাপার (এরশাদ) জয়নাল আবেদিন খান, স্বতন্ত্র জাহাঙ্গীর হোসেন এলাইছ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে সাধারণ সদস্য পদে কাদিপুর ইউনিয়নে ৩৭জন, কুলাউড়া সদর ইউনিয়নে ৩৬জন, রাউৎগাঁও ইউনিয়নে ৩৬জন, জয়চন্ডী ইউনিয়নে ৩৮জন, ভ’কশীমইল ইউনিয়নে ৩৪, ব্রাহ্মণবাজার ইউনিয়নে ৪৩জন, বরমচাল ইউনিয়নে ৩৮জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে বরমচাল ইউনিয়নে ৯জন, ব্রাহ্মণবাজারে ১০জন, জয়চন্ডীতে ৮জন, ভ’কশীমইলে ৮জন, রাউৎগাঁওয়ে ১২জন, কুলাউড়া সদরে ৬জনও কাদিপুরে ৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আপনার মন্তব্য