১১ জুন, ২০১৬ ১৩:৪৪
জঙ্গি দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিন সিলেট রেঞ্জ ও মহানগর এলাকা থেকে ২২ জামায়াতকর্মীসহ ১২৬জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যরাতের পর থেকে সিলেট রেঞ্জের বিভিন্ন থানা ও মহানগরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরমধ্যে সিলেট রেঞ্জের সিলেট জেলা থেকে ২৬জনকে আটক করা হয় যার মধ্যে ৮ জন জামায়াত কর্মী।
এছাড়া সুনামগঞ্জ জেলা থেকে ৪ জামায়াতকর্মীসহ ২৪ জন, হবিগঞ্জ জেলা থেকে ২ জামায়াতকর্মীসহ ২৯ জন ও মৌলভীবাজার থেকে ৬ জামায়াত কর্মীসহ ৩০ জনকে।
সিলেট জেলা পুলিশের এএসপি (মিডিয়া) সুজ্ঞান চাকমা আটকের খবর সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
মহানগর পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মহানগর এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ২ জন জামায়াত কর্মী রয়েছেন।
আপনার মন্তব্য