সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০১৭ ১৭:৪২

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন সিলেটের মায়া রাণী ধর

বৃক্ষরোপণে বন বিভাগের প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার পেলেন সিলেটের মায়া রাণী ধর।

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তর থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। সিলেটে বৃক্ষরোপণ ও উৎপাদনে বিশেষ অবদানের জন্য এ পুরস্কারে ভূষিত হন তিনি।

এর আগে সিলেট বিভাগীয় পর্যায়ের আয়োজিত বৃক্ষমেলায় একাধিকবার প্রথম পুরস্কার পেয়েছেন মায়া রানী ধর। নগরীর দাড়িয়াপাড়াস্থ পুরাতন মেডিকেল সংলগ্ন সিলেট নার্সারির মালিক হিসেবে তিনি বিভিন্ন গাছের চারা উৎপাদনে অবদান রাখাসহ গাছের পরিচর্যা ও গাছের যত্ন নেয়ার প্রশিক্ষণ দিয়েছে তার প্রতিষ্ঠান। বাড়ির ছাদে অথবা আঙ্গিনায় ফল ও ফুলের গাছ লাগানো এবং কারিগরি পদ্ধতিতে সহযোগিতা করছে তার প্রতিষ্ঠান।

পুরস্কার পাওয়া প্রসঙ্গে তিনি জানান, আজ এ পুরস্কার পেয়ে আনন্দিত। এ পুরস্কার তার কাজে আরো উৎসাহ যোগাবে। আগামীতেও তিনি ব্যাপকভাবে সবুজের পরিচর্যা করে যাবেন। জাতীয় পুরস্কার পাওয়ার পিছনে সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বনবিভাগ ও বৃক্ষপ্রেমী সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী সহ যারা কাজে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত