মাধবপুর প্রতিনিধি

২৪ জুলাই, ২০১৭ ১৭:৪১

মাধবপুরে মাঞ্জু হত্যা মামলার ১১ আসামির জামিন নামঞ্জুর

হবিগঞ্জের মাধবপুরে মাঞ্জু হত্যা মামলার ১১ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছারুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে আরো ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, ২রা মে পৌর এলাকার আলাকপুরে দু’পক্ষের সংঘর্ষের সময় মাঞ্জু মিয়া নামে এক ব্যক্তি মারা যান। পরে তাঁর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত