নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০১৭ ০১:৪৫

সুবিদবাজারে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলা

সিলেট নগরীর সুবিদবাজারে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সুবিদবাজার এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রলীগকর্মী মওদুদ ও নাবিদ আহত হন। এরমধ্যে মওদুদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার রাত সাড়ে ৯টার দিকে মওদুদ ও নাবিদ মোটরসাইকেল যোগে আম্বরখানার দিকে যাচ্ছিলেন। সুবিদবাজার এক্সেল টাওয়ারের সামনে আসামাত্র তাদের উপর হামলার ঘটনা ঘটে। এক্সেল টাওয়ারের সামন থেকে মওদুদ ও নাবিদ দৌড় দিলে মিতালি হোটেলের সামনে তাদের ধরে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার বলেন, আমি এখন ঢাকায় যাওয়ার পথে। হামলার কথা আমি শুনেছি।

বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান- বিমানবন্দর থানা এলাকায় একটি মোটরসাইকেল ফেলা অবস্থায় পাওয়া গেছে। বিস্তারিত কিছু এখনো জানি না।

আপনার মন্তব্য

আলোচিত