০৭ অক্টোবর, ২০১৭ ১৭:৪৬
সিলেটের গোয়াইনঘাটে সারী-গোয়াইনঘাট সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) উপজেলার ৫নং আলীরগাও ইউনিয়নের আলীরগ্রাম জামে মসজিদের কাছ থেকে মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে সারী-গোয়াইনঘাট সড়কের আলীরগ্রামে সড়কের পাশে এই নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে এসআই সমিরন দাশ ঘটনাস্থল পরিদর্শন করে নবজাতকের লাশ উদ্ধার, সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন জানান, আলীরগাও ইউনিয়নের আলীরগ্রামে সারী-গোয়াইনঘাট সড়কের পাশে একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে এসআ্ই সমিরন দাশসহ পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত এই নবজাতক লাশের কোন ক্লু পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। তদন্তে কোন অপরাধী সনাক্ত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য