০৮ অক্টোবর, ২০১৭ ১৪:২৩
মৌলভীবাজারে বিআরটিএ অফিস, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও আনসার-ভিডিবি কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে সমাবেশ করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি। রোববার (৮ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা মৌলভীবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তার সরকারি জমি দখল করে ব্যবসায়, সরকারি তহবিল জালিয়াতি ও অফিস ডিউটি ফাঁকি এবং মৌলভীবাজার বিআরটিএ কর্মকর্তারা ঘুষের বিনিময়ে অবৈধভাবে সিএনজি অটো রিক্সা এবং টমটম (অটো রিক্সা) নিবন্ধন প্রদান এবং জেলা আনসার ভিডিবি সদস্যদের ভুয়া ডিউটি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রতিবাদ জানান।
মানববন্ধনে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য আতাউর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো মোশাহিদ আহমেদ, সাবেক ছাত্র নেতা লুৎফর রহমান শামীম, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহমুদ এইচ খান, সাংবাদিক আব্দুল বাছিত খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, যুব ফোরামের সভাপতি সৈয়দ মইনুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক এম.এ. সামাদ, ছাত্র ফোরামের সভাপতি মো. সাকির আহমদ, ভারপ্রাপ্ত সম্পাদক সিরাজুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য