নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০১৭ ২৩:২৮

বাদাঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

সিলেটের জালালাবাদ থানার বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৩০০ বোতল অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাতে এসআই অঞ্জন কুমার দাশ গোপন সংবাদ পান যে কয়েক জন মাদক ব্যবসায়ী ভারত হতে চোরাই পথে মাদক এনে নৌকা যোগে ভাদেশ্বর নদী দিয়ে নিয়ে বাদাঘাটের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার মুনাদিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই (নি.) অঞ্জন কুমার দাশ, শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সঙ্গীয় অফিসার এএসআই নূরুল হক, কনস্টেবল আব্দুর রশিদ, জামাল উদ্দিন, সোহেল রানাসহ ভাদেশ্বর নদীর দিকে এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাগইল সাকিনের বোড়াইল হাওড়ের নয়া বিলের দিকে যেতে থাকে। তখন বিলের পাহারাদার সুরুজ আলী(৩৫) ও শামীম আহমদ(২২) নৌকাকে ধাওয়া দিলে নৌকাতে থাকা মাদক ব্যবসায়ীরা নদীতে ঝাঁপ দিয়ে নদী সাতরাইয়া উমাইরগাঁও গ্রামের দিকে চলে যায়।

তখন, বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশ দল হাটখোলা ইউনিয়নের পাগইল বোড়াইল হাওড়ের নয়া বিলের পশ্চিম ভাঙ্গায় রাত সাড়ে ৮টার দিকে ৪০ ফুট দীর্ঘ ইঞ্জিন চালিত নৌকাটি আটক করেন। নৌকায় তল্লাশী করে ৩০০ বোতল ভারতীয় তৈরী অফিসার্স চয়েস হুইস্কি উদ্ধার করে সাক্ষীদের সামনে জব্দ করে মদ ও নৌকা পুলিশের হেফাজতে নেয়।

পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার জন্যে নাম ঠিকানা সংগ্রহ করে অভিযান পরিচালনা করে।

এই বিষয়ে মাদক বহনকারী মাদক ব্যবসায়ী একজন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায়-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) ধারা মতে মামলা রুজু করা হয়। এসআই মো. জসিম উদ্দিন মামলাটি তদন্ত কর ছেন। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত