জামালগঞ্জ প্রতিনিধি

১০ অক্টোবর, ২০১৭ ১৫:৫৪

জামালগঞ্জে ৩ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজার লেগুনা স্ট্যান্ড সংলগ্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ বিশেষ অভিযান চালিয়ে এ কারেন্ট জাল আটক করে। এ সময় বিভিন্ন দোকান থেকে ১০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে দুপুরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেফাউল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু তাহের তালুকদার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. আক্তার হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত