১০ অক্টোবর, ২০১৭ ১৮:৪৭
তিনি সিলেটের জেলা প্রশাসক। জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। করিৎকর্মা ও সৃজনশীল ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন। মঙ্গলবার তিনিই নেমে পড়লেন ক্রিকেট মাঠে। ব্যাট করলেন, বোলিংও করলেন।
মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারকে দেখা যায় অনেকটা অলরাউন্ডারের ভূমিকায়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাহা- দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৬-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্টেডিয়ামে তাকে তাকে ব্যাট ও বল হাতে দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজে ব্যাটিং ও বোলিং করে তরুণ ক্রিকেটারদের প্রেরণা দেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এসময় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ সিলেটের ক্রিকেটাঙ্গণের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিসিএস ১৩ তম ব্যাচের মো. রাহাত আনোয়ার গত ১৩ ফেব্রুয়ারি থেকে সিলেটের জকেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এরআগে তিনি রংপুরের জেলা প্রশাসক ছিলেন।
আপনার মন্তব্য