১০ অক্টোবর, ২০১৭ ১৯:৩৯
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগ দিয়েছেন সমীর বিশ্বাস। সোমবার দুপুরে তিনি বিশ্বম্ভরপুরে যোগদান করেন। সমীর বিশ্বাস এর আগে মৌলভীবাজার উপজেলা বড়লেখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) থেকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদোন্নতি পেয়ে বিশ্বম্ভরপুরে যোগদান করেন।
এর আগে তিনি কিছুদিন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার বাসিন্দা।
বিশ্বম্ভরপুরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা গত ৫ অক্টোবর সুনামগঞ্জ থেকে সিলেটের কানাইঘাট উপজেলায় বদলী হন।
আপনার মন্তব্য