মাধবপুর প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০১৭ ১৭:১২

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মাধবপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাধবপুর উপজেলা শাখা।

রোববার (১৪ অক্টোবর) সকালে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মো. সোহেলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক কাউছার আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম সিয়াম, চৌমুহনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হামিদুর রহমান, মাইনুল ইসলাম জুয়েল, অলিউর রহমান, আ. আওয়াল, বাবুল আহম্মেদ, ডালিম মিয়া, স্বপন দাশ, মুখলেছ মিয়া, মোবারক হোসেন, আলী আজ্জম শাহ মুক্তা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত