গোয়াইনঘাট প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৭ ১৬:০৬

গোয়াইনঘাটে কিশোরীর আত্মহত্যা

সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। বুধবার সন্ধা সাড়ে ৬টায় বাড়ির আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঐ কিশোরী।

নিহত কিশোরীর নাম বুশরা বেগম (১৭)। সে উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের যাত্রাবা গ্রামের রফিক উদ্দিনের মেয়ে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায়, এস,আই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত