বিশ্বনাথ প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৭ ২৩:১৬

বিশ্বনাথে দোকান কর্মচারী কিশোরের রহস্যজনক মৃত্যু

সিলেটের বিশ্বনাথে রাকিব আলী (১৪) নামের এক দোকন কর্মচারী কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।

বিশ্বনাথ উপজেলা সদরের একটি চায়ের দোকানের কর্মচারী রাকিব সুনামগঞ্জের ছাতক উপজেলার আলী কিয়ারী গ্রামের আপ্তাব আলী ছেলে।

দীর্ঘদিন থেকে সে বিশ্বনাথের রামধানা শেখেরগাঁওয়ের তার বড় বোনের বাড়িতে বসবাস করে আসছিলো। তবে, হত্যা না আত্মহত্যা এ নিয়েও রয়েছে নানা সংশয়।

রামধানা গ্রামের আব্দুল নূরের পারিবারিক কবরস্থানের একটি গাছের ডাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তার পিতা আপ্তাব আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন, (মামলা নং ১৭)।

এটা হত্যা না আত্মহত্যা জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দুলাল আকন্দ বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা যাচ্ছেনা বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত