মাধবপুর প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৭ ১৯:০১

মাধবপুরে চোরাই কাঠ জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ৮০ পিস চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। শুক্রবার ভোররাতে উপজেলার শাহজিবাজার এলাকা এ কাঠ জব্দ করা হয়।

রঘুনন্দন বাগানের রেঞ্জ অফিসার তাপস সান্ড্যাল জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহপুর বিট কর্মকর্তা মনিরুল ইসলামসহ বনকর্মীরা এক অভিযান পরিচালনা করে ৮০ পিস রেন্ডিয়াম কাঠ জব্দ করেন। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। অভিযানকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত