দিরাই-প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৭ ১৭:২১

দিরাইয়ে বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহীদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৫ টায় মরহুমের গ্রামের বাড়ী দিরাই উপজেলার তাড়ল গ্রামে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেলা ৩ টায় দিরাই বিএডিসি মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান দ্বিতীয় জানাযার নামাজে ইমামতি করেন।

বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলার সাবেক আহবায়ক, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি সাবেক এমপি, কলিম উদ্দিন মিলন,কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিবুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, আবুল মনসুর শওকত, এ্যাডভোকেট মাসুক আলম, আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল, যুক্তরাজ্য বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর বিএনপি নেতা মঈনুদ্দিন সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুর রশীদসহ, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর বুধবার সকালে যুক্তরাজ্যের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। ২৭ অক্টোবর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঐদিনই লন্ডনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত