জগন্নাথপুর প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৭ ১৯:৫৬

জগন্নাথপুর ডিগ্রী কলেজের নবীনবরণ সম্পন্ন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার একমাত্র ডিগ্রি কলেজিয়েট প্রতিষ্ঠান জগন্নাথপুর ডিগ্রি কলেজ'র ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে প্রথম পর্বে আলোচনা সভা ও দুপুরে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রথম পর্বে কলেজের অধ্যক্ষ আব্দুন নুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ এম.এ মান্নান এমপি।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক প্রভিতা রানীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

আরও বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রভাষক বিজিত রঞ্জন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি কলেজ ছাত্র মুহিবুর রহমান লিটু, দপ্তর সম্পাদক কলেজ ছাত্র মো. মুন্না মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারণ সম্পাদক তাহা আহমদ, সহ-সভাপতি কাওছার আলম রনি, জুনেদ আহমদ, রনি রাজ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করে নবীন ছাত্রী সাদিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, কাউন্সিল গিয়াস উদ্দিন মুন্না, দেলোয়ার হোসাইন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, রাণীগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, কলকলিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মাষ্টার,পাটলী ইউপি আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবর রহমান, সাইফুর ইসলাম রিপন, উপজেলা যুবলীগ নেতাদের মধ্যে আবু তাহের রোহান, আবু জিলানী আবু, রাসেল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতাদের মধ্যে তোফাজ্জল হক সুমন, তোফায়েল আহমদ, ইসলাম উদ্দিন জসিম, লুকমান মিয়া তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ প্রমুখ।

পরে দ্বিতীয় পর্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যুবলীগ নেতা আবুল হোসেন লালন, বিথী চৌধুরী, সুমন বড়ুয়া, কল্যান কান্তি রায় সানী, সিপনসহ গুনি সংগীত শিল্পীরা।

উভয় পর্বে হাজার দুয়েক বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত