০৭ নভেম্বর, ২০১৭ ২৩:০১
সিলেটের গোলাপগঞ্জে ৩ হাজার ১শ ৫৫ জন কৃষকদের মধ্যে সার, ধানের চারা ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। কৃষি মৌসুম পুনর্বাসন কর্মসূচীর আওতায় এ সার ধানের বীজ ও নগদ টাকা বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা নজরুল ইসলাম উপজেলা ও উপজেলা কৃষি অফিসার খায়রুল আমীন। অনুষ্ঠানের পর উপজেলার ৩ হাজার এক’শ ৫৫জন কৃষককে ৩কেজি করে সার, ৫কেজি করে ধানের চারা ও প্রত্যেককে নগদ ১হাজার টাকা করে দেয়া হয়।
আপনার মন্তব্য