জগন্নাথপুর প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৭ ০০:২৩

জগন্নাথপুর আর্ট স্কুল পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধিদল

জগন্নাথপুর আর্ট স্কুল পরিদর্শন করলেন ব্রিটিশ তিন এমপিসহ যুক্তরাজ্যের ১১সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল।

এ উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার একমাত্র চারুকলা কেন্দ্রটির সাবেক শিক্ষক ব্রিটেনের কেনসাইট ও টেম্স সাইট লেবার ফেন্ডস’র ট্রেজারার সাংবাদিক ও মানবাধিকার সংগঠক আমিনুল হক ওয়েছের পরিচালনায় আর্ট স্কুলের রুমে স্কুলের অধ্যক্ষ প্রণব বনিকের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে পর্যায়ক্রমে বক্তব্যে রাখেন ব্রিটিশ এমপি লুসি পাওয়েল, সাবানা মাহমুদ, জেফ স্মিথ, জগন্নাথপুরের কৃতিসন্তান কাউন্সিলর লুৎফুর রহমান, এমবিই রাজা মিয়া, মঈনুল আমিন বুলবুল, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের সদস্য ব্রিটিশ কাউন্সিলর আবিদ সোহান, বাতেস শেখ, আলী ইলিয়াস, এমবিই মনসর আলী, মঈনুল আমিন বুলবুল, গ্রেটার মানচেষ্টার এসোসিয়েশনের চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সুয়াবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মো.মুন্না মিয়া, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল মিয়া ও সাধারণ সম্পাদক তাহা আহমদসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

সভা শেষে ওই প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন জগন্নাথপুর আর্ট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগন।

বক্তৃতাকালে ব্রিটিশ এমপি জেফ স্মিথ বলেন, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা সুনামের সঙ্গে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অবদান রাখছেন ব্রিটেনের আর্থ সামাজিক উন্নয়নে।

জগন্নাথপুরের অনেক প্রবাসী ব্রিটেনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশের সুখ দুঃখে ব্রিটেন সরকার সব সময় থাকবে।

আরেক ব্রিটিশ এমপি লুসিও পাওয়েল বলেন, এই প্রথম বাংলাদেশে এসেছি। বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। এখানকার মানুষ খুবই আত্মীয় পরায়ণ।

তিনি বলেন, আমি অভিভূত হয়েছে ছোট ছোট শিশুদের তুলিতে ফুটিয়ে তোলা বাংলাদেশের চিত্র দেখে। আমি বিশ্বাস করি বাংলাদেশ এক দিন বিশ্ব প্রতিযোগিতায় সুনাম বয়ে আনবে।

অপর আরেক ব্রিটিশ এমপি সাবানা মাহমুদ বলেন, ভাল লাগচ্ছে শিশু-কিশোরদের চিত্রকর্ম দেখে। তাদের সঙ্গে কিছু সময় কাঁটাতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতি সহজেই মানুষকে আপন করে নেয়। বাংলাদেশ-ব্রিটেন এর মধ্যে একটি বন্ধুত্বপূর্ন সর্ম্পন রয়েছে।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের বাসিন্দা ব্রিটিশ কাউন্সিলর লুৎফুর রহমান ও জগন্নাথপুর আর্ট স্কুলের সাবেক শিক্ষক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভরাখালি গ্রামের বাসিন্দা ব্রিটেনের কনসাইট ও টেম্স সাইট লেবার ফেন্ডস’র ট্রেজারার আমিনুল ইসলাম ওয়েছের আমন্ত্রণে ব্রিটিশ এ প্রতিনিধিদল জগন্নাথপুর সফরে এসেছেন।

তাঁদের আগমনকালে ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের ক্ষুদ্রে চিত্রশিল্পীরা।

আপনার মন্তব্য

আলোচিত