এমসি কলেজ প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৭ ২৩:২৬

‘নো বিসিএস নো ক্যাডার’ দাবিতে বিসিএস শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

'নো বিসিএস নো ক্যাডারে'র দাবীতে সিলেট বিভাগের বিসিএস(শিক্ষা) ক্যাডারের শিক্ষকদের সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১নভেম্বর) দুপুর ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিলেট সাংগঠনিক বিভাগের উদ্যোগে বিভাগীয় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া আজিজের যৌথ সঞ্চালনায় বিভাগীয় সমাবেশের সভাপতিত্ব করেন বিসিএস শিক্ষা সমিতি সিলেট জেলা ইউনিট সভাপতি আবুল আনাম মো. রিয়াজ।

সিলেট জেলা ইউনিট সম্পাদক তৌফিক এজদানী চোধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. ফজলুল আলম।

এসময় বক্তারা নিজেদের অধিকার বঞ্চিত হওয়ার শঙ্কার কথা প্রকাশ করে বলেন, 'আমাদের অবস্থান সরকারের বিরুদ্ধে নয়, আমরাও চাই বেসরকারি কলেজগুলো সরকারীকরণ করা হোক। কিন্তু বেসরকারী থাকাকালীন কলেজ শিক্ষকদের ক্যাডার পদে উন্নীত না করে নন-ক্যাডার পদেই রাখা হোক।'

দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে বক্তারা প্রাশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা করা অনুশাসন মেনে চলা হোক। আমরা যারা প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে এসেছি বেসরকারী থেকে নতুন সরকারীকরণ হওয়া কলেজের শিক্ষকদের পদায়নে আমাদের অধিকার যাতে বিঘ্নিত না হয়।'

এসময় বক্তারা বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে তাঁদের ক্যাডার বহির্ভূত করে স্বতন্ত্র বিধিমালা জারীর দাবী জানান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল ইসলাম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব সাব্বির আহমদ, মৌলভীবাজার বিসিএস শিক্ষা সমিতির পক্ষে ঋষিকেশ ধর, হবিগঞ্জ বিসিএস শিক্ষা সমিতি সম্পাদক ইলিয়াছ বখত চৌধুরী, সুনামগঞ্জ বিসিএস শিক্ষা সমিতি সভাপতি ইফতেখার আলম, সিলেট জেলা ইউনিট প্রচার সম্পাদক দিলীপ চন্দ্র রায়, এমসি কলেজ ইউনিট সম্পাদক মোছাদ্দেক হোসেন খান, এমসি কলেজ শিক্ষক অধ্যাপক শামীমা আখতার চৌধুরী, বিয়ানীবাজার সরকারী কলেজ ইউনিটের পক্ষে শফিউল্লাহ দিদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত