মাধবপুর প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০১৭ ১৩:২৩

মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

মাধবপুরে অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে হবিগঞ্জের মাধবপুরের মধ্য হরিণখোলা গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে উপজেলার মধ্য হরিণখোলা গ্রামের জুবাইদ আবেদীন দিপুর মালিকানাধীন আবেদীন স্টোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানসহ পার্শ্ববর্তী ধানের আড়তে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

মাধবপুর ফায়ার স্টেশনের দমকলকর্মী সোহেল আহমেদ জানান, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত