২৮ ডিসেম্বর, ২০১৭ ১৬:২৯
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা যাদুঘর ও লাইব্রেরী উদ্বোধন হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি গুলো জানান দিতে সরকারের কার্যক্রম হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরী উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাচনা বাজার ইউপিতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম।
ইউপি সচিব প্রদীপ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা নিজের জীবন বাজী রেখে এই দেশকে স্বাধীন করেছিল সেই সব বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখার ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে প্রতিটি ইউনিয়নে জাদুঘর লাইব্রেরী স্থাপন করা প্রয়োজন।
তিনি সুনামগঞ্জ জেলাকে মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির উর্বর ভূমি হিসাবে আখ্যায়িত করেন। জাদুঘরকে প্রাণবন্ত করে গড়ে তুলতে মুক্তিযোদ্ধার স্বপক্ষের সকলকে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব রহিছ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি (সুনামগঞ্জ) ফারজানা আক্তার ববি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুতফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ,স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমুখ।
জাদুঘর ও লাইব্রেরীতে মহান মুক্তিযুদ্ধের বই, জাতির জনক বঙ্গবন্ধুর ছবি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের ছবি, ৭ বীর শ্রেষ্ঠের ছবি, জামালগঞ্জের ১১ জন মুক্তিযুদ্ধের সংগঠকের ৬ জনের ছবি, সাচনা বাজার ইউনিয়নের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাগনের ছবি, তাদের ব্যবহৃত কিছু জিনিস ও কাপড় সংরক্ষণ করা হয়।
এ সময় সাচনা বাজার ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও শীতবস্ত্র বিতরণ সহ ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি করে ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে বৈদ্যুতিক পাখা সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের হাতে প্রধান অতিথি তোলে দেন।
এছাড়াও বেসরকারি এনজিও সংস্থা সিএনআরএস জীবন জীবিকার টাকা (লাভলী হুড) অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
আপনার মন্তব্য