৩০ ডিসেম্বর, ২০১৭ ১৭:০৩
সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হার ৯১.৮৭ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছে ৩ হাজার ৩০১ জন শিক্ষার্থী।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
সিলেট প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেটে প্রাথমিক সমাপনী পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করেছিল ৭১ হাজার ৯৩৫ জন শিক্ষার্থী তার মধ্যে বালক শিক্ষার্থী ৩২ হাজার ৪৮৯ জন ও বালিকা ৩৯ হাজার ৪৪৬ জন। অকৃতকার্য হয়েছে ৬ হাজার ১৮৫ জন, তার মধ্যে বালক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ২ হাজার ৯১৭ জন ও বালিকা ৩ হাজার ২৬৮ জন।
পাসের হার বালক ৯১ দশমিক ৫৪ শতাংশ ও বালিকা ৯২ দশমিক ২১ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী।
আপনার মন্তব্য