১১ জানুয়ারি, ২০১৮ ১৯:৫৪
উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানে সারা দেশের ন্যায় গোলাপগঞ্জেও উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জনগণের কাছে তুলে ধরা হবে।
সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। সমবায় অফিসার জামাল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের উপ-পরিচালক (উপসচিব) জাকারিয়া।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ শফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী, কৃষি কর্মকর্তা খায়রুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল ও উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আহাদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি হারিছ আলী ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন। মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার প্রকল্প, সেটেলমেন্ট অফিস, পৌরসভা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সিলেট গ্যাস ফিল্ড, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি সহ ৪০টি স্টল এতে অংশগ্রহণ করে।
সভার আগে সকালে উপজেলা চত্বরে বিশাল র্যালী বের করা হয়। এতে অংশ নেয় সিলেট গ্যাস ফিল্ড, আরপিজিসিএল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য