ছাতক প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৮ ২০:০০

ছাতকে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

ছাতক উপজেলা পরিষদ মাঠে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বৃহস্পতিবার (১১জানুয়ারী) ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি। এসময় আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদাত লাহিন, ছাতক বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, ওসি তদন্ত আশরাফুল ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, একটি বাড়ি একটি খামারের কৃপেশ চন্দসহ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদাত লাহিন প্রমুখ।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, জন প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ অংশ গ্রহণ করেন। মেলায় উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার উদ্যোগে ৪৭টি স্টল বসানো হয়েছে। উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

আপনার মন্তব্য

আলোচিত