জামালগঞ্জ প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৮ ২০:৫০

জামালগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

সরকারের বহুমুখী উন্নয়ন ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ন্যায় জামালগঞ্জেও উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে গণভবন থেকে একযোগে সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমআয় ও ২০৪১ সালে উন্নত দেশে উন্নতির লক্ষে সরকারের উন্নয়ন প্রচারের জন্য এই মেলার আয়োজন।

সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়, উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের স্ব স্ব কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিশাল র‌্যালি সহকারে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারের মাঠে এসে উন্নয়ন মেলায় অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দীকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, অফিসার ইনচার্জ আবুল হাসেম, উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) মাহবুবুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ‘লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো‘ লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী ও উপজেলার সকল গণ্যমাধ্যম ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে তাদের কর্মকাণ্ড তুলে ধরেন। বিকালে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত