১৩ জানুয়ারি, ২০১৮ ২১:৩৯
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিলেটের জনগণ আওয়ামীলীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে এবং নৌকার পক্ষে সোচ্চার আছে। আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে।
সিলেট মহানগর আওয়ামীলীগের সকল নেতাকর্মী সুসংগঠিতভাবে কাজ করলে ৩০শে জানুয়ারি সিলেট মহানগরকে মিছিলের নগরীতে পরিণত করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারে সিলেট মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্ধিত সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ারের সঞ্চালনায় বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।
বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিরাজ বক্স, তুহিন কুমার দাস মিকন, সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন, এডভোকেট রাজ উদ্দিন, কয়েছ গাজী, আব্দুল খালিক, বিজিত চৌধুরী, অধ্যাপক জামিল, আজাদুর রহমান আজাদ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, জুবের খান, তপন মিত্র, দিবাকর ধর রাম, প্রিন্স সদরুজ্জামান, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, আব্দুল গফফার উনু, হানিফ সালেক, এডভোকেট সালেহ আহমদ সেলিম, এডভোকেট বেলাল আহমদ, মহি উদ্দিন লোকমান, এডভোকেট জুনেল আহমদ, আজম খান, জামাল চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, সালাউদ্দিন বক্স সালাই, সাহানারা বেগম, আছমা কামরান, শাহরিয়ার কবির সেলিম, নাজমুল আলম রোমেন, আসাদুজ্জামান আসাদ।
নগরীর ২৭টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বর্ধিত সভায় বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য