সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৮ ২২:৪৭

হবিগঞ্জে রাস্তার কাজ সঠিকভাবে করার নির্দেশ মেয়রের

হবিগঞ্জ শহরের কাঁচামাল বাজারের ভিতরে আরসিসি রাস্তা নির্মাণের কাজ শুরু করছে হবিগঞ্জ পৌরসভা। নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মিত হচ্ছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেন। তিনি কাজ শুরুর মূহুর্তে সিডিউল অনুযায়ী সঠিকভাবে কাজ করতে প্রকৌশল ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, মো. আবুল হাসিম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র জি কে গউছ ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সুবিধার জন্য কাঁচামাল বাজারের অবৈধ স্থাপনাগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে মেয়র নাতিরাবাদ হতে স্লুইস গেইট পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার নির্মাণাধীন বড় ড্রেনের কাজ পরিদর্শন করেন। প্রকৌশলীদের সাথে নিয়ে তিনি নির্মাণ সামগ্রীর মানসহ সিডিউল অনুযায়ী শতভাগ মান বজার রাখার স্বার্থে সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, নাতিরাবাদ কার্লভার্ট হতে খোয়াই নদীর বাধ ঘেঁষে স্লুইচ গেইট পর্যন্ত বড় ড্রেন নির্মাণ করা হচ্ছে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ ড্রেন নির্মাণ বাস্তবায়ন হলে পুরাতন খোয়াই নদী ও তার আশপাশের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে বলে মনে করছেন পৌরবাসী।

আপনার মন্তব্য

আলোচিত