১৩ জানুয়ারি, ২০১৮ ২৩:৫২
সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলয়ের নেতা আলহাজ্ব পংকি খানকে সভাপতি ও আনোয়ারুজ্জামান বলয়ের নেতা ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে ৭৬ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ আ’লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্বনাথ উপজেলা আ’লীগের এ কমিটি অনুমোদন দেন সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
কমিটিতে সহসভাপতির পদে রয়েছেন শাহ-আসাদুজ্জামান আসাদ, ফখরুল ইসলাম মতছিন, হাজী ইরন মিয়া, সমছু মিয়া, সেলিম আহমদ সেলিম, আখদ্দুছ আলী, হাজী আসাদুজ্জামান আসাদ, জবেদুর রহমান, যুগ্ম সাধারণ-সম্পাদক পদে রয়েছেন আমির আলী চেয়ারম্যান, শাহ ফয়েজ আহমদ সেবুল ও মখদ্দছ আলী।
কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মন্নান, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনুকান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান লিলু, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক রুকিয়া বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রণজিৎ ধর রন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল বাহার আনা মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ, স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক জহির হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শফিকুর রহমান চৌধুরী, আ.ন.ম শফিকুল হক, শাহ ফরিদ আহমেদ, শাহ মোশাহিদ আলী, নাজমিন হোসেন, মজম্মিল আলী, ছয়ফুল হক চেয়ারম্যান, এস এম নুনু মিয়া, অধ্যক্ষ আবদুল মুকিদ, তাজ উদ্দিন আহমদ, শফিক উদ্দিন স্বপন, শেখ নূর মিয়া, কবির আহমদ কুব্বার, আফরোজ বক্স খোকন, মখদ্দুছ আলী, অধ্যক্ষ নেহারুন নেছা, মানিক মিয়া, রিয়াজুল হক, শেখ বাবরুছ আলী, আজিজুর রহমান, জয়ন্ত আর্চায্য, আহমদ আলী, সাজিদ আলী, তপন দাস, আকবর আলী, আবদুল জলিল জালাল, এমদাদুল হক, আনোয়ার আলী, শেখ আজাদ, আখতার হোসেন জুনেদ, মিজানুর রহমান, নাজমুল আলম চৌধুরী অপু, ডাক্তার শানুর হোসেন, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, এনামুল হক মেম্বার, আবুল কালাম, আশিক আলী, আলমগির চেয়ারম্যান, নিজাম উদ্দিন।
আপনার মন্তব্য