১৪ জানুয়ারি, ২০১৮ ১৬:৩৯
হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ফেনসিডিল সহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) বেলা ১টার দিকে মাধবপুর বাস-স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল বি. বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের সামাদ মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৭) ও একই গ্রামের আবুল কাশেমের স্ত্রী জুলেকা বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মাহবুবুল আলম অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ ও টিফিন বক্স তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য