০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:০৫
সিলেটের বিশ্বনাথে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ২য় বারের মতো শুরু হলো ‘সিংগেরকাছ বাজার ফুটবল টুর্নামেন্ট।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিংগেরকাছ বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে উদয়ন ফুটবল ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। ৩২টি দলের অংশ গ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিশ্বনাথের ‘দশপাইকার সন্ধানী ক্রীড়া সংঘ’কে ২-০ গোলে হারিয়ে জগন্নাথপুরের ‘লাউতলার সানজানা ইলিভেন স্টার’ শুভ সূচনা করে। উদ্বোধনী খেলায় বিজয়ী হওয়ায় পুরস্কার হিসেবে ‘লাউতলার সানজানা ইলিভেন স্টার’কে ২১ইঞ্চি একটি রঙিন টেলিভিশন দেওয়া হয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। আর টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল।
দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খেলা পরিচালনা কমিটির সভাপতি আবারক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হাফিজ আরব খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আবারক আলী মেম্বার, নজরুল ইসলাম হামদু, ইউপি সদস্য ইরন মিয়া ও নুর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন আহমদ সুন্দর, ইউনুছ আলী, আব্স আলী, আব্দুল হাই, ফরিদ আলী ফটিক, সেবুল আহমদ, সালেহ আহমদ, ফিরোজ আলী ও সালাহ উদ্দিন। খেলা চলাকালীন সময়ে চমৎকার ধারাভাষ্য দেন ধারাভাষ্যকার গণি মিয়া, জুয়েল আহমদ নুর, আলী হোসেন রানা ও জুয়েল আহমদ।
আপনার মন্তব্য