চুনারুঘাট প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০১৮ ২০:১৫

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১১ ড্রেজার ধ্বংস

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারতীয় সীমান্ত গাজীপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবির নেতৃত্বে চলা এ অভিযানে ১১টি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনাস্থল থেকে প্রায় ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এ ব্যাপারে ইউএনও জানান, প্রশাসনের উপস্থিতি দেখতে পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে ড্রেজার মেশিন জব্দ করা হয় ১১টি। পরে এগ‍ুলো পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত বালুর মূল্য হবে প্রায় ৩ লাখ টাকা। এই বালু পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ অভিযান পরিচালনা শেষে গাজীপুর এলাকায় বিভিন্ন স্থান থেকে গণ উপদ্রব সৃষ্টি করে মাইক ব্যবহার করায় ৮/৯টি মাইক অপসারণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত