০৪ মে, ২০১৮ ২১:৪৭
সিলেটের দক্ষিণ সুরমায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১১ দিন হোটেল রুমে আটকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ২ আসামী জসিম উদ্দিন ও সৈয়দ নিয়াজ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৪ মে) দুপুরে তাদেরকে আদালতে তোলা হলে শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
আরো পড়ুন: দক্ষিণ সুরমার তরুণী ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২
প্রসঙ্গত, সিলেটের গোয়াইনঘাট থানার ঠাকুর বাড়ির এক তরুণীর (১৯) সাথে মোবাইল ফোনে প্রেম হয় জসীম উদ্দিনের। জসীম প্রেম প্রতারণা ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠায়।এখানে তাকে দীর্ঘ ১১ দিন আটকে রেখে জসীম ও তার সহযোগীরা ধর্ষণ করে।
গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুণী তার পরিচিত বান্ধবী নাছিমার আশ্রয়ে গিয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় জসীম উদ্দিন, দক্ষিণ সুরমার চাঁনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ উদ্দিন, হোটেল আল তকদিরের ২ কর্মচারী জাকির ও নূর মিয়ার নামে মামলা (নং ২/১৮ তারিখ ৩ মে ২০১৮ নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ৩০ ধারা) করেন।
মামলার প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ রাত ১০টায় হোটেল আল তকদিরে অভিযান চালিয়ে জসীম উদ্দিন ও মালিক সৈয়দ নিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল, এজহারভুক্ত অপর আসামীদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
আপনার মন্তব্য