গোয়াইনঘাট প্রতিনিধি

২৮ মে, ২০১৮ ২৩:২২

গোয়াইনঘাট ও জৈন্তাপুরের ৩ প্রতিষ্ঠানকে কলেজিয়েট স্কুলের মর্যাদা

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কলেজিয়েট স্কুলের মর্যাদা পেলো ৩টি বিদ্যাপীঠ। উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতির পাশাপাশি কলেজিয়েট স্কুলে রূপান্তরিত হলো গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার এই ৩টি বিদ্যাপীঠ।

সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ইমরান আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজিয়েট স্কুলের মর্যাদা পাওয়া বিদ্যালয় গুলো হলো গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর উপজেলার ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়, রমজান রূপজান উচ্চ বিদ্যালয়।

এখন থেকে এসব বিদ্যাপীঠের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে পড়তে অন্যত্র কোন কলেজে ভর্তি হতে হবেনা। এছাড়াও গোয়াইনঘাটের ভিতরগুল জুনিয়র হাই স্কুল উচ্চ মাধ্যমিকসহ কোম্পানিগঞ্জের অপর একটি বিদ্যালয় জুনিয়র স্কুলের মর্যাদা পেলো।

গোয়াইনঘাট ও জৈন্তাপুরের ৩টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি প্রদান করায় এসব এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ হয়েছে। এসময় স্থানীয় সাংসদ ইমরান আহমদসহ সরকারকে অভিনন্দন জানিয়েছেন এলাকার অগণিত সচেতন অভিভাবকসহ অসংখ্য সুধিজন।

জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ জানান, ২০১০ সালের শিক্ষানীতির সিদ্ধান্ত অনুসারে দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক স্কুল গুলোতে উচ্চ মাধ্যমিক পাঠদান শুরু হয়েছে। আমাদের উত্তর সিলেটের শিক্ষা বিপ্লবের অভিসংবাদিতনেতা জননেতা ইমরান আহমদের বিচক্ষণ, দায়িত্বশীল ভূমিকায় আমাদের এলাকার স্কুলগুলোতে দ্রুততায় শুরু হয়েছে এসব স্কুলে উচ্চ মাধ্যমিক পাঠদানের অধ্যায়।

তিনি বলেন, আমি জৈন্তাপুরবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য ইমরান আহমদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। গোয়াইনঘাট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক জানান, ইমরান আহমদ শুধু নেতাই নয়,একটি প্রতিষ্ঠান।

শিক্ষাক্ষেত্রে বদলে দেওয়া গোয়াইনঘাটের মহান এ স্থপতিকে শ্রদ্ধা ও অভিবাদন জানাই।

এব্যাপারে কথা হলে জননেতা ইমরান আহমদ জানান,আমি জনকল্যাণে কাজ করাকে ইবাদত মনে করি। ইতিপূর্বে আমি তাদের জন্য কি করেছি তা আপনাদের জানা আছে। জনগণের কল্যাণে কাজ করতে আমি সব সময় তৎপর ছিলাম, এখনো আছি। বেঁচে থাকলে বাকি জীবনও তাদের কল্যাণের রাজনীতিই করবো।

আপনার মন্তব্য

আলোচিত