মৌলভীবাজার প্রতিনিধি

০১ জুন, ২০১৮ ০০:৪৮

মৌলভীবাজারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের সেবা, মেয়াদত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিতরণ এবং নিম্নমানের ঔষধ বিক্রির অপরাধে মৌলভীবাজারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৯ এর একটি দল।

বুধবার (৩০ মে) বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এবং র‌্যাব সদর দপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর সমন্বয়ে এই বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে ড্রাগএ্যাক্ট ১৯৪০ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে লেইকভিউ প্রা: হাসপাতাল কে দেড় লক্ষ টাকা, দরজী মহল্লা শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার মেডিকেয়ার পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কোর্ট রোড চৌমুহনীতে মেসার্স সুপার ড্রাগ হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে র‍্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত