০২ জুন, ২০১৮ ১৫:১২
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের (একাংশ) ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে। এবারও দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন এবং নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন।
শুক্রবার (১ জুন) ইফতার মাহফিলে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মুহাম্মদ মুতাসির আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন।
এর আগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক বাবুল আখতার, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মর্তুজ আলী মাস্টারসহ বাংলাদেশের অধিকার আন্দোলনের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
এ সময় প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বক্তব্য রাখেন থানার ওসি মোহাম্মদ শামছুদ্দোহা পিপিএম, ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, আমির আলী, নাজমুল ইসলাম রুহেল ও অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সিলেট জেলা বিএনপি নেতা জালাল উদ্দিন, মঈনুল হক, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফখরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, সদস্য শেখ আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আরশ আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মতিন, উপজেলা আল ইসলাহ সভাপতি হাজী ফয়জুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন।
আপনার মন্তব্য