ওসমানীনগর প্রতিনিধি

০৩ জুন, ২০১৮ ১৯:৪৪

ইফতার মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রলীগ নেতার মৃত্যু

সিলেটের ওসমানীনগর উপজেলায় বিআরটিসি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- খালেদ আহমদ (২৩) ও মুহিব মিয়া (২৫)। তারা দু'জনই ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতা।

রোববার (৩ জুন) সন্ধ্যা ৬টায় ১০ মিনিটের সময় উপজেলার গোয়ালাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ।

নিহতদের  দুইজনই মোটরসাইকেল আরোহী। এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে মারা যান।

নিহত খালেদ উপজেলার গোয়ালাবাজার ইউপির এওলাতৈল গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে ও নিহত মুহিব একই ইউপির পশ্চিম ব্রাম্মণ গ্রাম গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

ওসি জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারে সিলেটগামী একটি বিআরটিস বাস বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যায়। গুরুতর আহত অবস্থা ওপর মোটারসাইকেল আরোহী মুহিবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পর গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত