০৭ জুন, ২০১৮ ০২:২৪
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (০৬জুন) ইফতারের পর গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ইট-পাটকেলের আঘাতে ৫/৬ জন ছাত্রদল কর্মী আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে গোবিন্দগঞ্জে মিছিল বের করে ছাত্রদল। এ সময় প্রতিপক্ষ গ্রুপ আনন্দ মিছিল দিতে প্রস্তুতি নিলে মিছিলকারীরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া খেয়ে পয়েন্ট ত্যাগ করে চলে যায় কমিটি সমর্থকরা। ধাওয়া-পাল্টা-ধাওয়ায় উভয় পক্ষের ৫/৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার কিছু সময় পর ছাত্রলীগের গাফফার গ্রুপ একটি মিছিল বের করলে প্রতিপক্ষ ডালিম গ্রুপও মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। দোকানপাঠ বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানিয়েছেন।
আপনার মন্তব্য