১১ জুন, ২০১৮ ১৩:৫২
সিলেট নগরীর মাছুদিঘীর পাড় এলাকার একটি বাসার ছাদে বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের টাওয়ার কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১০ জুন) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দিনমণি সর্মা জানান,তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। কন্ট্রোল রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এতে অনুমানিক ৫০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দিনমণি সর্মা।
মাছুদিঘীর পাড়স্থ প্রবাহ ৬৪/১নং বাসার ছাদে এই মোবাইল টাওয়ারটির কন্ট্রোল রুম ছিল। বিল্ডিং এর মালিক আব্দুল মানিক বলেন, আমি ঘটনার খবর পেয়ে আসার আগেই আগুন ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণ করেন।
আপনার মন্তব্য