হবিগঞ্জ প্রতিনিধি

১১ জুন, ২০১৮ ২২:৪১

আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন ২৫ জুলাই

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৫ জুলাই অনুষ্ঠিত হবে জানিয়ে তফসিল ঘোষণ করেছে জেলা নির্বাচন অফিস। সোমবার (১১ জুন) দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৪ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই এবং ভোটগ্রহণ ২৫ জুলাই।

তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী এ তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, রবিবার রাতে নির্বাচন কমিশন থেকে সিডিউল জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সেক্রেটারি আতর আলী মিয়া মারা গেলে উপজেলা পদটি শূন্য ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত