কমলগঞ্জ প্রতিনিধি

২২ জুলাই, ২০১৮ ১৬:২১

কমলগঞ্জে নর্দাম্পটন ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশনের আর্থিক অনুদান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে নর্দাম্পটন ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার।

রোববার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক সলমান আলীর সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাতাদের পক্ষে মৌলভীবাজারের পলাস আহমেদ, মানিক আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য বশির বখস, সুমের আলী প্রমুখ।

অনুষ্ঠানে আদমপুর, ইসলামপুর ও পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ৫০ জনকে নগদ ২ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত