২৩ জুলাই, ২০১৮ ১৬:২৫
সংবাদ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর বিরুদ্ধে 'মিথ্যাচারের' প্রতিবাদে ছাতক উপজেলা ছাত্রলীগ ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুলাই) দুপুরে মিছিলটি গোবিন্দগঞ্জ কলেজ ক্যাম্পাস থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে।
গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রাজের পরিচালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা নিয়ামাত আলী, দ্বীনুল ইসলাম শ্যামল, ওবায়দুল হক, আজহার উদ্দিন, সায়েস্তা তালুকদার, হাবিবুর রহমান বাবলু, মাহবুব আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সালমান ওয়াহিদ, আইন উদ্দিন, হুছাইন আহমদ পাশা, সাকিবুল হাসান এমরান, মুহিবুল ইসলাম রেজা, কামরান আহমদ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যখন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপির মনোনয়ন যখন নিশ্চিত তখনই ছাতকের ঐ রাজাকার পরিবারের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। বিগত ২০০১ সালের নির্বাচনের মত নৌকা মার্কার পরাজয় নিশ্চিত করার লক্ষ্যে তারা জনপ্রিয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে নির্লজ্জের মত মিথ্যাচার করে যাচ্ছে বলে জানান বক্তারা।
আপনার মন্তব্য