কমলগঞ্জ প্রতিনিধি

২৩ জুলাই, ২০১৮ ১৬:৪০

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের এফআইভিডিবির নগদ অর্থ সহায়তা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এফআইভিডিবির আয়োজনে ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ১৩০০ লোকের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) দুপুর ১টায় আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।

সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবির কমলগঞ্জের প্রজেক্ট ম্যানেজার এ.টি.এম জান্নাতুল নাঈম, সিনিয়র কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী, ফাইন্যান্স অফিসার মো. আব্দুল ওয়াহাব, মো. কামরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলেটর মো. সুবহানুর রহমান, আদমপুর ইউপি সদস্য রেজাউল করিম, মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭৫ জনের মধ্যে নগদ ৪৫০০ টাকা এবং ২৫ জন প্রতিবন্ধীকে নগদ ৫৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে ইসলামপুর ইউনিয়নের ৭০০ জনের মধ্যে জনপ্রতি নগদ ৪৫০০ টাকা করে বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত