২৩ জুলাই, ২০১৮ ২০:০৮
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান এবং জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২৩ জুলাই) সারাদিন নগরীর মেন্দিবাগ, জিন্দাবাজার, চৌহাট্টাসহ আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ভিপি মিজানুর রহমান। এ সময় জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মীরা সাথে ছিলেন।
এর আগে আরিফুল হকের সমর্থনে মিছিলে নেতৃত্ব দেন মিজানুর রহমান এবং নির্বাচন বিষয়ে খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের সাহেবের সাথে সভা করেন।
গত রোববারও আরিফের পক্ষে প্রচারণায় ব্যস্ত ছিলেন ভিপি মিজানুর রহমান।
তিনি জানান, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা আরিফুল হকের উন্নয়নের ফসল। মাত্র ২ বছর ঠিকমত দায়িত্ব পালন করতে পেরে আরিফুল হক যে উন্নয়ন করেছেন তা অবশ্যই জনগণ বিচার করবে। জনগণ কখনো ভুল করেনা। উন্নয়ন না করে শুধু সালাম আদাব দিয়ে জনগণকে খুশি রাখার দিন আর নাই।
আপনার মন্তব্য