নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৮ ২১:৪৪

যুবদল নেতা নাহিদ আর নেই

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বর্তমানে যুবদল নেতা নাহিদুল ইসলাম নাহিদ আর নেই।

সোমবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মহানগর ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিল রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- মাস দুয়েক আগে নাহিদুল ইসলাম নাহিদ ব্রেন স্ট্রোক করেন। এরপর বেশকিছুদিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি কিছুটা সুস্থ হন। সাম্প্রতি তিনি সিটি নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরীতে গণসংযোগও করেন।

সোমবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তিনি মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত