নিউজ ডেস্ক

২৩ জুলাই, ২০১৮ ২৩:৪৮

সিলেটে নৌকার পক্ষে সামাদ আজাদ পুত্রের গণসংযোগ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও নৌকার পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন।

সোমবার (২৩ জুলাই) বিকেলে নগরীর কাজীটুলা পয়েন্ট থেকে শুরু করে আম্বরখানা হয়ে চৌহাট্টা শহীদ মিনারের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহীদুর রহমান শহীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুস সামাদ ডন বলেন, সিলেটে উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা অর্থনৈতিক মুক্তি দিয়েছে।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে আন্তরিক। তাই তাঁর হাতকে শক্তিশালী করতে হবে বদর উদ্দিন আহমদ কামরানকে বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, আমার বাবা আব্দুস সামাদ আজাদ এ অঞ্চলে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। সুখে দুখে মানুষের পাশে ছিলেন। এসময় তাঁর সন্তান হিসেবে তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ পথসভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন বলেন, সিলেটেই নয় পুরো বিভাগে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চান তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রোয়েল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ সাবির মিয়া, যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, সোহেল আহমদ, নুরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, হায়দর মিয়া, শাহিন তালুকদার, শ্রমিক লীগ নেতা সামসুল ইসলাম, কালী কুমার রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, আনোয়ার কোরেশী, জগন্নাথপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবীবুর রহমান হাবীব, সহ সভাপতি সিদ্দিক আহমদ, আকমল হোসেন, সৈয়দ তানিন আহমদ, আসাদ কোরেশী, জয়নুল কোরেশী, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, দক্ষিণ সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নেতা আকবর হোসেন, মানিক মেম্বার, নজরুল হোসেন, যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, ছাত্রলীগ নেতা সৈয়দ শিব্বির আহমদ, সৈয়দ তামিম, সুবের আহমদ, তৈয়বুর রহমান সীতু, আসাদ আবেদীন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত